নের সম্প্রসারণবাদ রুখতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এক হওয়ার আহ্বান জানিয়েছে তাইওয়ান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ ‘দ্য গার্ডিয়ান’কে দেয়া এক সাক্ষাৎকারে এ আহ্বান জানিয়েছেন। সাক্ষাৎকারে তিনি বলেন, চীনের সম্প্রসারণবাদ প্রতিহত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই এক হতে হবে। খবর: দ্য গার্ডিয়ান।
তাইওয়ানে আগ্রাসন ঠেকাতে গোয়েন্দা তথ্য আদান-প্রদান, বেইজিংয়ের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক পুনর্বিবেচনা ও বিশ্বমঞ্চে তাইপের উপস্থিতি বাড়িয়ে তোলারও আহ্বান জানান তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী। জোসেফ উ বলেন, দক্ষিণ
চীন ও পূর্ব চীন সাগরে চীনের তৎপরতা, ভারতের সঙ্গে সীমান্ত বিরোধ, হংকংয়ে দমন-পীড়ন প্রভৃতি বিষয় প্রমাণ করে বেইজিং তার কর্তৃত্ববাদী শাসন প্রসারিত করতে চায়। আর তাইওয়ান হলো বেইজিংয়ের পরবর্তী লক্ষ্যবস্তু।
তাইপের আন্তর্জাতিক অংশীদার যুক্তরাষ্ট্র, ইউরোপ, জাপান ও অস্ট্রেলিয়াকে সতর্ক করে জোসেফ উ বলেন, তাইওয়ান যদি চীনের আগ্রাসনের শিকার হয়, তাহলে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বেইজিংয়ের উপস্থিতি ও প্রভাব-প্রতিপত্তি ব্যাপকভাবে বাড়বে। এটি বৈশ্বিক শৃঙ্খলায়ও তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলবে।
তাইওয়ানকে দেশ হিসেবে মানে না চীন। বরং তাইওয়ানকে নিজেদের অংশ মনে করে বেইজিং। তাই প্রয়োজনে জোর করে হলেও তাইওয়ানকে মূল ভূখণ্ডের নিয়ন্ত্রণে আনতে চায় চীন। চীনের হুমকির পরিপ্রেক্ষিতে তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তারা বেইজিংয়ের সম্ভাব্য হামলার ব্যাপারে প্রস্তুত আছেন।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম