করোনাভাইরাসে ইউরোপের দেশ ইতালিতে মৃতের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। বুধবার (১৮ মার্চ) একদিনে আরও ৪৭৫ জন মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৯৭৮ জন। এখন পর্যন্ত যেকোনও দেশে করোনায় একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
এদিকে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪ হাজার ২০৭ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ৭১৩ জন।
এছাড়া গত একদিনে এক হাজার ৮৪ জন করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন, এ নিয়ে এখন পর্যন্ত দেশটিতে মহামারী করোনার সাথে লড়াই করে মোট সুস্থ হয়েছেন চার হাজার ২৫ জন।
করোনা ভাইরাস প্রতিরোধে দেশটির সরকার বিভিন্ন পদক্ষেপের পাশাপাশি গত সপ্তাহের সোমবার (৯ মার্চ) থেকে জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছে।
জরুরী আইন অমান্য করে অপ্রয়োজনে বাহিরে ঘুরাঘুরি করার কারণে গত ৭ দিনে দেশটির পুলিশ প্রশাসন ৪৩ হাজার জনের বিরুদ্ধে মামলা করেছে ।
ইতালির সরকার করোনা সংকট মোকাবিলায় জন্য সাড়ে তিনশ মিলিয়ন ইউরোর বাজেট ঘোষণা করেছে। দেশটির প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন, করোনা সংকটের জন্য ইতালিতে কেউ চাকরি হারাবে না।
মহামারি করোনা থেকে ইতালিকে বাঁচাতে দেশটির সরকার সার্বক্ষণিক পর্যবেক্ষণ করে চলেছেন।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম