রাজধানীর মিরপুরের উত্তর টোলারবাগে করোনা উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। শনিবার (২১ মার্চ) টোলারবাগে করোনাভাইরাসে আক্রান্ত যে ব্যক্তি মারা গিয়েছিলেন, তার পাশের বাসাতেই এই ব্যক্তি থাকতেন বলে জানিয়েছে পুলিশ। করোনাভাইরাসের উপস্থিতি শনাক্তের জন্য শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল। পরীক্ষার ফল এখনো জানা যায়নি।
রোববার (২২ মার্চ) সন্ধ্যার দিকে টোলারবাগে মারা যান ৭৬ বছর বয়সী এই ব্যক্তি। তিনি স্থানীয় উত্তর টোলারবাগ মসজিদের একটি দায়িত্বশীল পদে ছিলেন।
জানা গেছে, দু’দিন ধরে অসুস্থ ছিলেন তিনি। আজ তার শারীরিক অবস্থার অবনতি হয়। সকালে তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআর। পরে সন্ধ্যার দিকে তাকে নিয়ে হাসপাতালের দিকে রওনা হন পরিবারের সদস্যরা। পথেই মারা যান তিনি।

Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম