যুক্তরাষ্ট্রজুড়ে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাস সৃষ্ট বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এ মোট মৃত্যু দুই লাখ ছাড়িয়ে গেছে। সূত্র – ওয়ার্ল্ডোমিটার।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ স্থানীয় সময় সকাল ১০টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে মোট মৃত্যু হয়েছে দুই লাখ পাঁচ হাজার ৪৭১ জনের।
একই সময়ে, দেশটিতে মোট শনাক্ত হওয়া করোনা সংক্রমণের সংখ্যা ৭০ লাখ ৯৭ হাজার ৯৩৭ জন।
এদিকে, বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় করোনা আক্রান্ত এবং মৃতের সংখ্যায় এগিয়ে আছে যুক্তরাষ্ট্র। বৈশ্বিক তালিকায় যুক্তরাষ্ট্রের পর রয়েছে দক্ষিণ এশিয়ার ভারত। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৫৬ লাখ ৪৬ হাজার ১০ জন। এছাড়াও, প্রায় ৪৬ লাখ আক্রান্ত নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রে নর্থ ডাকোটা এবং ইউটাহসহ কয়েকটি রাজ্যে ভাইরাস সংক্রমণ ফের বৃদ্ধি পেয়েছে বলে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ (সিডিসি) জানিয়েছে।
এর আগে, মার্চ মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, করোনায় মৃতের সংখ্যা এক লাখ থেকে দুই লাখের মধ্যে থাকলেই যুক্তরাষ্ট্র করোনা পরিস্থিতি বেশ ভালভাবে সামলেছে বলা যাবে।
আবার, মহামারির শুরুর দিকে বিশেষজ্ঞরা বলেছিলেন যুক্তরাষ্ট্রে মৃত্যু সর্বোচ্চ দুই লাখ হতে পারে।কিন্তু, এখন মৃত্যুর সংখ্যা কোথায় গিয়ে ঠেকবে তা অনিশ্চিত।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম