প্রথম দুই সেশনের প্রায় পুরুটাই বৃষ্টির পেটে গেলেও চট্টগ্রাম টেস্টে হারের লজ্জা থেকে বাঁচতে পারল না বাংলাদেশ। সাকিব আল হাসানদের হারিয়ে ঐতিহাসিক এক জয় তুলে নিয়েছে আফগানিস্তান।
স্বাগতিকদের হার এমনিতেই অবধারিত ছিল। বৃষ্টি সেটাকে বিলম্বিতই করল শুধু। শেষ বিকেলে ১৮.৩ ওভার খেলার সুযোগ করে দিল বৃষ্টি। তাতেও লজ্জার হার থেকে নিজেদের বাঁচাতে পারল না বাংলাদেশ। শেষ ব্যাটসম্যান হিসেবে সৌম্য সরকার আউট হওয়ার সঙ্গে সঙ্গেই লজ্জায় অধোবদন হলো বাংলাদেশ। আফগানিস্তানের কাছে হেরে গেল ২২৪ রানে।
প্রথম সাক্ষাতেই বাংলাদেশকে হারিয়ে ঐতিহাসিক এক জয়ই পেল আফগানরা। টেস্ট মর্যাদা পাওয়ার পর তিন ম্যাচ খেলে দুটিতেই জয় পেল রশিদ খান, আসগর আফগানরা।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম