ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ–সভাপতি (ভিপি) হিসেবে দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন নুরুল হক নুর।
শুক্রবার বিকেল সাড়ে তিনটার পর বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন এ ঘোষণা দেন।
তিনি বলেন, আমরা ভিপি হিসেবে নুরুল হক নুর এবং সমাজসেবা সম্পাদক হিসেবে আখতার হোসেনের দায়িত্ব গ্রহণের নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি।
সংবাদ সম্মেলনে নুর বলেন, দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত ডাকসু নিয়ে জাতির যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি। কারচুপির ভোটের মধ্য দিয়েও যারা আমাকে ভোট দিয়েছেন তাদের মতের প্রতি শ্রদ্ধা রেখে দায়িত্ব নিচ্ছি। শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই। পাশাপাশি পুনর্নির্বাচনের দাবিও বহাল থাকবে বলে জানান নুর।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম