ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় ব্র্যাক জানিয়েছে, বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় শারীরিকভাবে অসুস্থ বোধ করায় ফজলে হাসান আবেদকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে পরিবারের সদস্যরা তার পাশে আছেন।
ওই বার্তায় আরও বলা হয়, এই মুহূর্তে ফজলে হাসান আবেদ ও তার পরিবারের সদস্যদের একান্ত সময় প্রয়োজন। তার শারীরিক পরিস্থিতি বিবেচনায় চিকিৎসকরা হাসপাতালে দর্শনার্থী সীমিত রাখতে পরামর্শ দিয়েছেন। বিষয়টি সংবেদনশীলতা ও আন্তরিকতার সঙ্গে দেখার অনুরোধ জানিয়েছে ব্র্যাক।
ফজলে হাসান আবেদের শারীরিক পরিস্থিতি সম্পর্কে ব্র্যাকের পক্ষ থেকে গণমাধ্যমকে অবহিত করা হবে বলেও জানানো হয়েছে।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম