অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ব্যবসায়ীদের উদ্দেশে বলেছেন, আপনাদের কাউকে খালি হাতে ফিরতে হবে না। সবার ভাল-মন্দ সরকার দেখবে।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত বাণিজ্য সংগঠন ও ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, আমরা সবাই সরকারের অংশ। আমরা দেশের হয়ে কাজ করব। দেশের সমসাময়িক চাহিদা মেটাতে নতুন নতুন চিন্তাধারা নিয়ে কাজ করব।
তিনি বলেন, দেশকে সামনে এগিয়ে নিতে বেসরকারি খাতের বিকল্প নেই। দেশের উন্নয়নে এ খাতের অবদান ৮০ থেকে ৮২ শতাংশ। তবে বেসরকারি খাতের কিছু চ্যালেঞ্জ আছে সেগুলো আমরা শক্ত হাতে মোকাবেলা করতে চাই। সবার সহযোগিতায় দেশ সামনের দিকে এগিয়ে যাবে। এই গুরুত্বপূর্ণ খাত ধরেই সামনে এগিয়ে যেতে চাই।
মুস্তফা কামাল বলেন, আমাদের প্রধানমন্ত্রী বেসরকারী খাতের দায়িত্ব সালমান এফ রহমানের হাতে দিয়েছেন। আশা করি, ব্যবসায়ীরাও তাকে সহযোগিতা করবেন।
এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, আমরা কিন্তু সবাই পার্ট অব দ্য পার্লামেন্ট। আপনাদের নিয়েই আমরা এগোতে চাই। দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে বেসরকারি সেক্টর খুবই গুরুত্বপূর্ণ। বেসরকারি খাতের ওপর নির্ভর করে আমরা এগোতে চাই।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম