ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন জ্যঁ ক্যাসটেক্স। প্রধানমন্ত্রী হিসেবে তার নাম ঘোষণা করেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ।
দেশটিতে করোনাভাইরাস সংক্রমণ পরবর্তী কার্যক্রম পুনরায় চালু করার সমন্বয়ক হিসেবে কাজ করেছেন জ্যঁ ক্যাসটেক্স। পদত্যাগ করা এডুয়ার্ড ফিলিপের স্থলাভিষিক্ত হবেন তিনি।
৫৫ বছর বয়সী সরকারি কর্মকর্তা জ্যঁ ক্যাসটেক্স এর আগে একাধিক সরকারের সঙ্গে কাজ করেছেন।
সংবাদ সংস্থা এপি জানিয়েছে, করোনাভাইরাসের প্রভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ফরাসি অর্থনীতি পুনরায় পুনর্জীবিত করতে ম্যাখোঁ তার মেয়াদের শেষের দুই বছরের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছেন। এজন্য সরকারি বিভিন্ন পদে রদবদল করবেন বলে আশা করা হচ্ছে।
স্থানীয় বিভিন্ন সংবাদপত্রে বৃহস্পতিবার দেয়া সাক্ষাৎকারে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ জানিয়েছেন, দেশটিকে নতুন করে বিনির্মাণে ‘নতুন পথ’ সন্ধান করা হচ্ছে।
গত তিন বছরে ধরে ফিলিপের ‘অসামান্য কাজের’ প্রশংসাও করেন ইমানুয়েল ম্যাখোঁ।
তিনি বলেন, এ ধকল কাটিয়ে উঠে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পথ খুঁজতে হবে।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম