শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের পর এবার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের ফেসবুক পেইজ হ্যাক হয়েছে। এছাড়া নসরুল হামিদের ভেরিফাইড ফেসবুক পাতার পাশাপাশি ইমেইল আইডিও হ্যাক হয়েছে। গতকাল শুক্রবার সকালে তার ফেসবুক আইডি হ্যাকড হয়। এরপর আইডি উদ্ধারের চেষ্টা করেও পারা যায়নি।
শনিবার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মীর আসলাম উদ্দীন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি প্রতিমন্ত্রীর ফেসবুক পেইজ বা ইমেইল আইডি থেকে কোনো স্ট্যাটাস বা মেইল পেলে অনুগ্রহ করে যাচাই করার অনুরোধ করেন।
তিনি জানান, শুক্রবার থেকেই আইডি উদ্ধারের চেষ্টা করা হচ্ছিল। কিন্তু এখন মন্ত্রীর আইডি থেকে আগের স্ট্যাটাসগুলো মোডিফায়েড করে পোস্ট করা হচ্ছে। তাই সবাইকে সতর্ক থাকার অনুরোধ করছি।

দুদিন আগেই শিল্পমন্ত্রীর ভেরিয়াইড ফেসবুক আইডি হ্যাকড করার পর থানায় জিডি করা হয়।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম