করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এবার ২১ দিন লকডাউনের ঘোষণা দিল ভারত। এ সময় কেউ জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে পারবেন না। ২১ দিন কার্যত সব ধরণের কর্মকাণ্ড থেকে বিরত থাকবে গোটা ভারত।
মঙ্গলবার (২৪ মার্চ) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতির উদ্দেশে ভাষণে এ ঘোষণা দেন। তিনি বলেন, আগামী ২১ দিন বাড়ি থেকে বের হওয়ার কথা ভুলে যান। আপনি যদি লক্ষ্মণ রেখা অতিক্রম করেন, তবে জেনে রাখুন আপনি ভাইরাসকে বাড়িতে আমন্ত্রণ জানালেন।
প্রধানমন্ত্রী মোদি তার বক্তব্যে জানান, মঙ্গলবার (২৪ মার্চ) মাঝরাত থেকে এ লকডাউন কার্যকর হবে।
লকডাউন কার্যকর করতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে নরেন্দ্র মোদি আরও বলেন, ভারতের প্রধানমন্ত্রী হিসাবে নয়, আপনাদের পরিবারের একজন সদস্য হিসেবে অনুরোধ করছি, এই তিন সপ্তাহ বাইরের জীবন ভুলে যান।
ভারতে এ পর্যন্ত ৫১৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে ১০ জনের মৃত্যু খবর পাওয়া গেছে।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম