পাসপোর্ট এমন একটি রাজনৈতিক বিষয় যাকে ঘিরে নিয়ে নিয়মিতভাবে বিতর্ক চলে। বৈধ পাসপোর্ট এমন একটি দলিল যা কখনও কোন দেশের দরোজা খুলে দিতে সাহায্য করে, আবার কখনও বা কোন দেশের দরোজা বন্ধ করেও দেয়।
বিশ্বের সবচেয়ে প্রভাবশালী পাসপোর্টের একটি র্যাংকিং প্রকাশ হয়েছে। আর এই তালিকার শীর্ষ তিনটিই এশিয়ার দেশ। জার্মানি, ফিনল্যান্ডের মতো দেশগুলোকে পেছনে ফেলে প্রথম ও দ্বিতীয় স্থান লাভ করেছে জাপান ও সিঙ্গাপুর।
ভ্রমণ বিষয়ক বৈশ্বিক র্যাংকিং হেনলি পাসপোর্ট সূচকের ওই তালিকাটি সম্প্রতি প্রকাশ করেছে
আন্তর্জাতিক সংবাদমাধ্যম। অগ্রিম বা অন-অ্যারাইভাল ভিসা ছাড়া যে পাসপোর্ট নিয়ে সবচেয়ে বেশি দেশে ঢোকা যায়, সে পাসপোর্ট নিয়েই এই র্যাংকিং করা হয়েছে।
তালিকা অনুসারে, সবচেয়ে প্রভাবশালী হিসেবে টানা তৃতীয়বারের মতো এক নম্বর স্থান লাভ করেছে জাপানের পাসপোর্ট। অগ্রিম ভিসা বা অন-অ্যারাইভাল ভিসা ছাড়াই জাপানিরা ১৯১টি দেশে প্রবেশ করতে পারেন। সিঙ্গাপুরের নাগরিকরা তাদের পাসপোর্ট নিয়ে প্রবেশ করতে পারেন ১৯০টি দেশে।
যে নয়টি পাসপোর্ট নিয়ে বিশ্বের সবচেয়ে বেশি দেশে কোনো অগ্রিম ভিসা বা অন-অ্যারাইভাল ভিসা ছাড়া প্রবেশ করা যাবে, সেগুলো হলো-
১. জাপান (১৯১টি দেশ)
২. সিঙ্গাপুর (১৯১টি দেশ)
৩. দক্ষিণ কোরিয়া (১৮৯টি দেশ)
৪. জার্মানি (১৮৯টি দেশ)
৫. ইতালি (১৮৮টি দেশ)
৬. ফিনল্যান্ড (১৮৮টি দেশ)
৭. স্পেন ((১৮৭টি দেশ)
৮. লুক্সেমবার্গ ((১৮৭টি দেশ)
৯. ডেনমার্ক (১৮৭টি দেশ)
অন্যদিকে তালকায় নিচের দিকেই রয়েছে পাকিস্তান, আফগানিস্তান, ইরাক ও সিরিয়ার মতো সন্ত্রাস বা যুদ্ধকবলিত দেশগুলো।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম