করোনাভাইরাসের প্রেক্ষাপটে নোবেলজয়ী গীতিকার, সংগীতশিল্পী ও লেখক বব ডিলানের জাপানে অনুষ্ঠিতব্য কনসার্ট বাতিল করা হয়েছে।
শুক্রবার রয়টার্স এ খবর জানিয়েছে। জাপানের টোকিও আর ওসাকা শহরে এপ্রিলে ১৫টি কনসার্টে গান পরিবেশনের কথা ছিল ডিলানের।
আয়োজক কর্তৃপক্ষ ডিলানের কনসার্ট বাতিলে দুঃখ প্রকাশ করে জানায়, এই আয়োজন বাতিল করতে হচ্ছে। কারণ, সবার আগে মানুষের নিরাপত্তা। আর করোনার চেয়ে বড় সত্য বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে আর নেই।
গতকাল পর্যন্ত জাপানে ১ হাজার ৩৩৫ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা গেছে। আর মারা গেছেন ১৭ জন।
৫০ বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের সংগীতজগতে নতুন কাব্যিক ধারা সৃষ্টির স্বীকৃতি হিসেবে ২০১৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন ৭৮ বছর বয়সী বব ডিলান।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম