নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন জাপানের বিখ্যাত কৌতুক অভিনেতা কেন শিমুরা । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। খবর : জাপান টাইমস
রোববার (২৯ মার্চ) টোকিওর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কৌতুক অভিনেতা কেন শিমুরা করোনাভাইরাসে মারা যাওয়া জাপানের প্রথম সেলিব্রেটি।
৭০ বছর বয়সী এই কৌতুক অভিনেতা জাপানে ‘রক এন রোল’ নামে ব্যান্ডের আজীবন সদস্য। এছাড়াও তিনি ‘দ্য ড্রিফটার্স’ (যাযাবর) নামে একটি কমেডি গ্রুপের সদস্য।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শ্বাস-প্রশ্বাসের সমস্যা নিয়ে মার্চের ১৯ তারিখ তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর পরীক্ষা-নিরীক্ষায় তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে।
জাপানিজ এই কমেডিয়ানের ভিডিও বাংলা ছাড়াও পৃথিবীর বিভিন্ন ভাষায় প্রচার হয়ে আসছিল। অভিনয় দক্ষতা দিয়ে তিনি পৃথিবীর বহু মানুষের হৃদয় জয় করেছেন।
বিশ্বজুড়েই কমেডিয়ান হিসেবে ব্যাপক জনপ্রিয় শিমুরা। বাংলাদেশে তার ডাবিং ভিডিওগুলোও ব্যাপক জনপ্রিয়। বাংলাদেশের দর্শকদের কাছে কেন শিমুরা ‘কাইশ্যা’ নামে পরিচিত।
৭০ বছর বয়সী শিমুরা টিভি শোতে ‘বাকা টোনোসামা’ (বোকা প্রভু) এবং ‘হেনা ওজিসান’ (অদ্ভুত চাচা) এর মতো জনপ্রিয় চরিত্রে অভিনয় করার জন্য পরিচিত।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম