পদত্যাগ করতে যাচ্ছেন সুজুকির চেয়ারমান ওসামু সুজুকি। চার দশকেরও বেশি সময় ধরে তিনি জাপানি গাড়ি প্রস্তুতকারক এ সংস্থাটির নেতৃত্বে ছিলেন।
গতকাল সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, সংস্থাটির প্রতিষ্ঠাতা পরিবারে বিয়ে করা ৯১ বছর বয়সী ওসামু আগামী জুনে অনুষ্ঠেয় শেয়ারহোল্ডারদের বৈঠকের পর পদত্যাগ করবেন এবং উপদেষ্টা হবেন।
১৯৭৮ সালে তিনি সংস্থাটির প্রেসিডেন্ট হওয়ার পর সুজুকি ভারতে ব্যবসা প্রসারিত করেছিল এবং ব্যাপক সাফল্য পায়। তিনি ২০০০ সালে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন এবং তার বড় ছেলে তোশিহিরো সুজুকি ২০১৫ সালে প্রেসিডেন্ট হন। এএফপি
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম