ভারতের বিরুদ্ধে এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করায় পাকিস্তানের উপর এবার কঠোর পদক্ষেপ নিলো ট্রাম্প প্রশাসন। একধাক্কায় আমেরিকায় পাকিস্তানি নাগরিকদের ভিসার মেয়াদ পাঁচ বছর থেকে কমিয়ে তিন মাসে নিয়ে আসলো দেশটি।
আজ বুধবার পাকিস্তানে থাকা মার্কিন দূতাবাসের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, শুধু ভিসার মেয়াদ কমানো নয়, পাকিস্তানিদের জন্য ভিসা আবেদন করার ফি অনেকটাই বাড়ানো হয়েছে। আগে পাকিস্তানের নাগরিকদের ভিসার জন্য আবেদন ফি দিতে হতো ১৬০ ডলার। সেটা এখন বেড়ে হয়েছে ১৯২ ডলার। পাল্টা পাকিস্তানও মার্কিন নাগরিকদের ভিসার মেয়াদ কমিয়ে আবেদন ফি বাড়িয়ে দিয়েছে।
এদিকে সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের থেকে ভারতের নালিশকে আমেরিকা গুরুত্ব দেয় বেশি। যার প্রমাণ মিলেছে সাম্প্রতিক বালাকোটে ভারতীয় বিমানবাহিনীর হামলার পর। দুই দেশকে সংযত থাকতে বলেও বিমান হামলার বিরুদ্ধে একটিও কথা বলতে শোনা যায়নি আমেরিকাকে, উল্টো মিলেছে সমর্থন।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম