নারায়ণগঞ্জ শহরের তল্লা এলাকার মসজিদে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেছেন ও তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, শেখ হাসিনা এ ব্যাপারে সর্বদা খোঁজ-খবর রাখছেন এবং সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। খবর ইউএনবির
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে শনিবার সকালে ১২ জনে পৌঁছেছে। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সন্বয়ক ডা. সামন্ত লাল সেন এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. সামন্ত লাল জানান, মসজিদে সাতটি এয়ার কন্ডিশনার বিস্ফোরণের পরে আহত ৩৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আহতদের মধ্যে সকাল ৯টা পর্যন্ত ১১ জন মারা গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসপাতাল কর্তৃপক্ষকে আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম