হঠাৎ অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি হয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার সকাল সাড়ে ৭টার দিকে তাকে বিএসএমএমইউ’র ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেওয়া হয়।
মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানান, ফজরের নামাজ শেষ হঠাৎ শ্বাস-প্রশ্বাসে সমস্যা হচ্ছিল উনার। সঙ্গে সঙ্গে উনাকে বিএসএমএমইউতে নিয়ে যাওয়া হয়।
সেখানে চিকিৎসকরা তার চেকআপ করেন। চেকআপ শেষে তাকে দ্রুত এনজিওগ্রাম করার পরামর্শ দেন।
আবু নাছের জানান, বিএসএমএমইউতে মন্ত্রীর এনজিওগ্রামের প্রক্রিয়া চলছে।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম