অভিবাসী কর্মীদের ওপর চলা নিপীড়নমূলক আচরণ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরায় প্রচারিত একটি অনুসন্ধানী প্রতিবেদনে কথা বলার অপরাধে বাংলাদেশি তরুণ রায়হান কবিরকে ১৩ দিনের রিমান্ডে নিয়েছে মালয়েশিয়ার পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে দেশটির পুলিশ তাকে আদালতে হাজির করে ১৩ দিনের রিমান্ড চায়। শুনানি শেষে আদালত ১৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রায়হানের আইনজীবী সুমিতা শান্তিনি কিষনা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। ১৩ দিনের রিমান্ড মঞ্জুর হওয়ায় আগামী ১৯ আগস্ট পর্যন্ত রায়হানকে পুলিশ হেফাজতে থাকতে হবে।
রায়হানের আইনজীবী সুমিতা শান্তিনি কিষনা জানান, বুধবার রাতেই তারা জানতে পারেন রায়হানকে আদালতে হাজির করে ফের রিমান্ড চাইবে পুলিশ। সে অনুযায়ী তারা আদালতে হাজির হন। তবে আদালতে বাংলাদেশ হাইকমিশনের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।
তিনি আরও জানান, রায়হান আগের মতোই আদালতে বলেছেন, তিনি যা দেখেছেন তাই বলেছেন। তবে মালয়েশিয়ার কাউকে আহত করা তার উদ্দেশ্যে ছিল না।
রায়হানের বিরুদ্ধে এখনো কোনো অভিযোগ আনতে পারেনি পুলিশ, জানান তার আইনজীবী।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম