প্রবাসী আয়ের ওপর ভর করে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। আজ বুধবার রিজার্ভ নতুন এ উচ্চতায় পৌঁছায় বলে বাংলাদেশ ব্যাংক থেকে জানানো হয়েছে। দিন শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমান দাঁড়িয়েছে ৪৩ দশমিক শূন্য ১৭ বিলিয়ন ডলার।
বর্তমান রিজার্ভের পরিমাণ ৩ লাখ ৬৬ হাজার কোটি টাকার বেশি। বর্তমান রিজার্ভ দিয়ে দেশের প্রায় ১১ মাসের আমদানি ব্যয় নির্বাহ করা সম্ভব।
এদিকে চলতি মাসের ২৯ তারিখ পর্যন্ত প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমান দাঁড়ায় ১৯১ কোটি ২০ লাখ ডলার। ২০১৯ সালের একই সময়ে ১৫৯ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স দেশে এসেছিল। এ হিসাবে ডিসেম্বরে রেমিট্যান্সে প্রবৃদ্ধি হয়েছে ১৯ দশমিক ৭২ শতাংশ।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম