বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২ জুলাই নতুন তারিখ ঠিক করেছেন আদালত। মঙ্গলবার (২১ মে) মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় নতুন এই তারিখ ঠিক করেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী। এদিন মামলাটির প্রতিবেদন দাখিলের জন্য দিন ঠিক ছিল।
এর আগে, গত ১৭ এপ্রিল এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ঠিক ছিল। ওই দিন তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন জমা না দেওয়ায় আদালত ২ জুলাই পরবর্তী তারিখ ঠিক করেন।
২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করে নিয়ে যায় হ্যাকাররা। এ ঘটনায় ওই বছরের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে মামলা দায়ের করেন। মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দায়ের করা ওই মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়।
এরপর ২০১৬ সালের ১৬ মার্চ মামলাটি তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন দেওয়ার আদেশ দেন আদালত। মামলাটি বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম