কক্সবাজারেরর উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে ৩ বিদেশি সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। ওই মামলায় ১১ রোহিঙ্গাকে আটক করা হয়েছে।
হামলার শিকার জার্মানের ওই চ্যানেলটির বাংলাদেশ প্রতিনিধি শিহাব উদ্দিন বাদী হয়ে প্রায় ৪ শতাধিক রোহিঙ্গার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
শুক্রবার সন্ধ্যা ৭টায় এ তথ্য নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের।
তিনি জানান, বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) রাতে হামলার শিকার শিহাব উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ মামলায় কোনো রোহিঙ্গা নাম উল্লেখ করা যায়নি। তবে ৪ শতাধিক অজ্ঞাত রোহিঙ্গাকে আসামি করা হয়েছে।
তিনি আরো জানান, মালয়েশিয়ান ফিল্ড হসপিটালে চিকিৎসা শেষে তারা ঢাকায় ফিরে গেছেন। পুলিশ মামলাটি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে।
আটকদের মধ্যে, রোহিঙ্গা নাগরিক জিয়াবুল হক, জামাল হোসেন, নুরুল হাকিম, সিরাজ মিয়া, খায়রুল আমিন, মো. ইদ্রিস, ছৈয়দ আলম, রফিক, শাহজান ও ফরিদ আলম।
এর আগে গতকাল বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ক্যাম্পের বাজারে রোহিঙ্গাদের হামলায় ৩ জার্মান সাংবাদিকসহ ৬জন আহত হয়েছেন।
আহতরা হলেন, ইয়োচো লিওলি, এস্ট্যাটিউ এপল ও গ্রান্ডস স্ট্যাফু। তাদের বাংলাদেশি দোভাষী হলেন মোঃ শিহাব উদ্দিন (৪১), গাড়িচালক নবীউল আলম (৩০) ও পুলিশ সদস্য জাকির হোসেন। রাতেই বিদেশি সাংবাদিকদের কাছ থেকে ছিনিয়ে নেয়া বিভিন্ন মালামাল উদ্ধার করে পুলিশ। এ হামলার ঘটনায় মামলাটি দায়ের করা হয়েছে।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম