ভারি তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে জাপানের নাগরিকদের জনজীবন। দুই দিন ধরে চলা তুষারপাত এতটাই ভয়াবহ অবস্থায় পৌঁছেছে যে, এক হাজারেরও বেশি চালক দেশটির কানেটসু এক্সপ্রেসওয়েতে গাড়ির মধ্যেই আটকা পড়েছেন। দ্যা গার্ডিয়ান ।
পরিস্থিতি মোকাবিলার জন্য মন্ত্রীসভার জরুরি বৈঠক ডেকেছেন জাপানের প্রধানমন্ত্রী ইওশিহিদে সুগা। কিছু কিছু জায়গায় অবস্থা সামাল দেওয়ার জন্য সেনাকর্মীদেরও মোতায়েন করা হয়েছে।কিছুদিন হল জাপানে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। এর ফলে নতুন করে লকডাউন জারি করা হয়েছে বিভিন্ন জায়গায়। নাগরিকদের খুব বেশি ঘোরাফেরা করতে বারণ করা হয়েছে।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, গত ৭২ ঘণ্টায় প্রবল তুষারপাতের ফলে প্রচুর মানুষ গৃহবন্দি হয়ে পড়েছেন। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে এবার জাপানের বিখ্যাত সাপ্পোরো স্নো ফেস্টিভ্যাল বাতিল করেছে সরকার। এর মাঝেই গত তিন দিন ধরে প্রবল তুষারপাতের ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে নিগাতা ও গুনমা জেলা। ওই দুটি জেলার বিস্তীর্ণ এলাকায় সাড়ে ৬ ফুট উচ্চতা পর্যন্ত বরফও পড়েছে।
জাপানের উত্তর ও পশ্চিমপ্রান্তে বসবাসকারী প্রায় ১০ হাজার মানুষ। ইওজাওয়া ও সুকিয়িনো শহরের মধ্যে থাকা কান এটসু হাইওয়েতে প্রচুর বরফ পড়ার কারণ প্রায় হাজার গাড়ি আটকে পড়েছে। তাদের উদ্ধার করার জন্য বৃহস্পতিবার(১৭ ডিসেম্বর) থেকে ওই এলাকায় জাপানের সেনাবাহিনীর সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম