চীনের সামরিক ভবনে যুক্তরাষ্ট্রের গাড়ি নির্মাতা জায়ান্ট টেসলা গাড়ির প্রবেশ নিষিদ্ধ করেছে দেশটির সামরিক বাহিনী। এসব গাড়িতে যেসব ক্যামেরাis যুক্ত রয়েছে, তা নিয়ে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় এ পদক্ষেপ নেয়া হয়েছে। খবর রয়টার্স।
সামরিক আদেশে বলা হয়েছে, টেসলা গাড়ির মালিকরা যেন তাদের গাড়িগুলো সামরিক ভবনের বাইরে পার্ক করে। এ সপ্তাহে সামরিক আবাসিক এলাকার অধিবাসীদের এ সম্পর্কে নির্দেশনা দেয়া হয়েছে।
এদিকে, টেসলার প্রধান নির্বাহী ইলন মাক্স গতকাল শনিবার স্পষ্ট করে জানিয়েছেন, তার কোম্পানির কোনো গাড়ি যদি গুপ্তচর তথা অবৈধকাজে ব্যবহার হয়, তবে তার কোম্পানি চীনে অবশ্যই বন্ধ হয়ে যাবে। শুক্রবার চীনা সামরিক বাহিনী টেসলা নিষিদ্ধ করার পর টেসলার পক্ষ থেকে এ মন্তব্য আসে। গতকাল চীনের ব্যবসায়ীদের একটি ফোরামে এক ভার্চুয়াল বৈঠকে ইলন মাক্স আরও বলেন, যদি টেসলার কোনো গাড়ি চীন অথবা অন্য কোথাও গুপ্তচরে নিয়োজিত থাকে, অবশ্যই গাড়ি বন্ধ করে দেবেন তিনি।
ওয়ালস্ট্রিট জার্নাল তাদের প্রতিবেদনে জানিয়েছে, চীনের সরকার সে দেশের সেনাসদস্য, রাষ্ট্রীয় ব্যবসাপ্রতিষ্ঠান, স্পর্শকাতর শিল্প ও গুরুত্বপূর্ণ সংস্থায় টেসলা গাড়ির ব্যবহার নিষিদ্ধ করেছে। এ গাড়িগুলো জাতীয় নিরাপত্তা বিঘœ হওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে এমন আশঙ্কায় এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
পার্কিং ও অটো ড্রাইভিংয়ের সুবিধার্থে টেসলা গাড়িতে অনেকগুলো ছোট ছোট ক্যামেরা যুক্ত রয়েছে। ড্রাইভারের নিরাপত্তার জন্য মডেল ৩ ও মডেল ওয়াইয়ের রেয়ার ভিউ আয়নাতেও ক্যামেরা যুক্ত রয়েছে। অটো ড্রাইভিংয়ের জন্য টেসলার গাড়িগুলো কী পরিমাণ তথ্য সংগ্রহ করতে পারে তার মূল্য নিয়ে কোম্পানিটির মালিক ইলন মাস্ক একাধিবার কথা বলেছেন। অন্যান্য অটো ড্রাইভিং গাড়ির কোম্পানিগুলোও তাদের গাড়িতে ক্যামেরা ও অন্যান্য সেন্সর
যুক্ত করছে, যা গাড়ির চারপাশের চিত্র সংগ্রহ করতে পারে।
টেসলা গাড়ি নিয়ে চীনা সরকারের নিরাপত্তা-সংক্রান্ত এক রিভিউয়ের পর এই নিষেধাজ্ঞা আরোপ করা হলো। চীনা কর্মকর্তারা জানতে পারেন, টেসলা গাড়িগুলো আশপাশের জায়গার ছবি রেকর্ড করে রাখতে পারে।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম