করোনাভাইরাসের সংক্রামণ ঠেকাতে ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (১১ মার্চ) এক ভাষণে তিনি বলেছেন, আগামী ৩০ দিনের জন্য ইউরোপ থেকে সব ধরণের ভ্রমণ স্থগিত থাকবে।
শুক্রবার মধ্যরাত থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। তবে এই বিধিনিষেধ যুক্তরাজ্যের জন্য প্রযোজ্য হবে না বলে জানান তিনি।
যুক্তরাষ্ট্রে এরই মধ্যে ১ হাজার ১৩৫ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, যাদের মধ্যে ৩৮ জন মারা গেছে।
ট্রাম্প বলেন, ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রের মতো ‘সতর্কতা নিতে ব্যর্থ হয়েছে’। ট্রাম্প বলেন “আমাদের দেশের সীমানার মধ্যে নতুন ভাইরাস আক্রান্ত ব্যক্তি যেন প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করতে ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে সব ধরনের ভ্রমণ নিষিদ্ধ করেছি।”
যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ বলছে, প্রাথমিকভাবে দেশটির সাধারণ নাগরিকদের জন্য সংক্রমণের ঝুঁকি কম। তবে চলতি মাসের শুরুতে বেশ কিছু আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে সংক্রমণের আশঙ্কা বেড়ে যায়। এরপর থেকেই ভাইরাস নিয়ন্ত্রণের উদ্দেশে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম