যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে পার্লামেন্টের যৌথ অধিবেশন চলাকালে কয়েকশ ট্রাম্পপন্থির নজিরবিহীন সহিংসতার ঘটনার প্রতিক্রিয়ায় চীন বলেছে – ভেতরে ভেতরে ভেঙে পড়েছে আমেরিকা।
শুক্রবার (৮ জানুয়ারি) চীনের কমিউনিস্ট পার্টির মুখপত্র পিপল’স ডেইলির আন্তর্জাতিক ট্যাবলয়েড সংস্করণ গ্লোবাল টাইমসের সম্পাদকীয় প্রতিক্রিয়ায় এ দাবি করা হয়েছে।
এদিকে, ক্যাপিটল হিলে সহিংসতার মধ্য দিয়ে আমেরিকার সমাজ ব্যবস্থায় গভীর বিভেদের ছাপ বিশ্ববাসীর কাছে আরও স্পষ্ট হয়েছে। সেই সামাজিক বিভেদ মেটানোর ক্ষেত্রে শীর্ষ নেতৃত্বের ব্যর্থতা ওই সহিংসতাকে প্রাণহানির দিকে ঠেলে দিয়েছে বলে মনে করেন গ্লোবাল টাইমসের সম্পাদনা পরিষদ।
অন্যদিকে, এই ঘটনার মধ্যে দিয়ে মার্কিন রাজনীতিবিদদের দ্বি-চারিতা প্রকাশ্যে এসেছে। ২০১৯ সালে হংকংয়ের পার্লামেন্ট আন্দোলনকারীরা দখল করে নেওয়ার পর যারা ওই ঘটনাকে নয়নাভিরাম দৃষ্টান্ত বলেছিলেন তারাই আবার নিজ দেশের একই রকম ঘটনাকে পার্লামেন্ট জনতার অবৈধ অনুপ্রবেশ এবং সহিংসতা বলে আখ্যা দিচ্ছে।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম