যুক্তরাষ্ট্রের চারটি অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট নির্বাচনের আগাম ভোট গ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় গত শুক্রবার সকালের দিকে মিনেসোটার পাশাপাশি ভার্জিনিয়া, সাউথ ডাকোটা ও ওয়াইয়োমিং রাজ্যে ভোট গ্রহণ শুরু হয়। জনমত জরিপে এখন পর্যন্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে জয়ী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন। করোনাভাইরাস মহামারির কারণে এ বছর অনেক ভোটারই আগাম ভোট ও ডাকযোগে ভোট দেবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। খবর: রয়টার্স।
শুক্রবার আগাম ভোট শুরু হওয়া মিনেসোটায় মুখোমুখি প্রচারণা চালিয়েছেন দুই নেতা ট্রাম্প ও বাইডেন। ২০১৬ সালে ট্রাম্প তার তৎকালীন ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের কাছে রাজ্যটিতে এক দশমিক পাঁচ শতাংশ পয়েন্টে হেরেছিলেন। সম্প্রতি রাজ্যটির মিনিয়াপোলিসে পুলিশের হাতে জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গের নির্মম হত্যা ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখা দেয়। পুরো দেশজুড়েই ছড়িয়ে পড়ে সে বিক্ষোভ।
বিক্ষোভকারীদের প্রতি কঠোর অবস্থান নিয়েছিলেন ট্রাম্প। বিক্ষুব্ধদের উগ্র বামপন্থি আখ্যা দিয়ে শহরটিতে আইন ও শৃঙ্খলা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। ট্রাম্প বলেছিলেন, বাইডেন জয়ী হলে ওইসব উগ্র-বামপন্থিরা আরও প্রশ্রয় পাবে। শুক্রবার হাজারো সমর্থকের সামনে ট্রাম্প বলেন, মিনেসোটায় তার অর্থনৈতিক রেকর্ডের কারণেই জয়ী হবেন তিনি।
মিনেসোটায় জনমত জরিপে এগিয়ে থাকা বাইডেনের নির্বাচনী সম্ভাবনার প্রকৃত চিত্র ফুটিয়ে তোলে না। আদতে এর চেয়েও বেশি এগিয়ে আছেন তিনি। সাবেক শিল্পাঞ্চল ‘রাস্ট বেল্ট’ রাজ্যগুলোয়-মিশিগান, উইসকনসিন ও পেনসিলভানিয়াতেও ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন বাইডেন। ২০১৬ সালের নির্বাচনে এ তিন রাজ্যেই হিলারির কাছ থেকে জয় ছিনিয়ে নিয়েছিলেন ট্রাম্প। ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স ও আরলিংটনে নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে ভোটার উপস্থিতি ব্যাপক। ভোটকেন্দ্রের বাইরে লাইন ধরে দাঁড়িয়ে আছেন তারা।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম