ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন ধরে রাখল শ্রীলঙ্কা। এদিকে ইংল্যান্ডের এই পরাজয়ে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ বা পাকিস্তানেরও সেমিফাইনালে ওঠার সম্ভাবনা জেগে উঠেছে।
এর আগে সবাই বলে আসছিল বিশ্বকাপে এবারের ফরম্যাটটা খুবই প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হবে। এবারের আসরে ১০ দলকে কোনো গ্রুপে ভাগ করা হয়নি। লিগ পদ্ধতিতে সবাই সবার সঙ্গে খেলবে। তাতে করে ম্যাচের সংখ্যা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে প্রতিদ্বন্দ্বীতাও।
প্রতিটি দলকে ৯টি করে ম্যাচ খেলবে। সেখান থেকে সেরা চারটি দলই যে সেমিফাইনালে উঠবে। কিন্তু সেই সেরা চারটি দল হবে কে? অর্ধেকের বেশি পথ পাড়ি দিয়েও এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না, কোন চারটি দলই উঠবে সেমিফাইনালে।
লিডসের হেডিংলিতে অপ্রত্যাশিতভাবে টপ ফেবারিট ইংল্যান্ডকে হারিয়ে দিয়ে পয়েন্ট টেবিল জমিয়ে দিয়েছে শ্রীলঙ্কা।
এদিকে বাংলাদেশের হাতে আছে ৩ ম্যাচ। প্রতিপক্ষ আফগানিস্তান, পাকিস্তান এবং ভারত। এর মধ্যে অন্তত ২টিতে জিততে হবে বাংলাদেশকে। তাহলে পয়েন্ট হয়ে যাবে ৯। যদি ৯ পয়েন্টই হয় টাইগারদের এবং রান রেট ভালো থাকে, তাহলে শেষ পর্যন্ত সেমিফাইনাল খেলতে পারে টাইগাররা।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম