ঈদে বা বাড়িতে অতিথি এলে একটু ভিন্ন রকম পোলাও রান্না করতে পারলে সবাই খেয়ে খুশি, আপনিও খুশি। কারণ এটি আপনার খাবারে আনবে অনেক ভিন্নতা। তাই আজকে আপনাদের জন্য থাকছে ‘কাশ্মীরি পোলাও’ রেসিপি। আসুন দেখে নিই কাশ্মীরি পোলাও রান্না করার উপকরণসমূহ ও পদ্ধতি।
উপকরণ :
বাসমতী চাল ২ কাপ ( ৩০মিনিট পানিতে ভিজিয়ে রাখা ), দারুচিনি ১ ইঞ্চি, ১ চা চামচ, শাহ্জীরা, তেজপাতা ১ টি, লবঙ্গ ৩টি , এলাচ ২-৩ টি, আদা বাটা ১/২ চা চামচ (শুকনো অথবা গুঁড়ো) , পাঁচফোড়ন ১ চা চামচ, জাফরান ২ চিমটি, তেল অথবা ঘি ২ টেবিল চামচ, পানি ৪ থেকে সাড়ে ৪ কাপ, লবণ পরিমাণ মতো
পরিবেশনের জন্য :
পেঁয়াজ-১টি মাঝারি সাইজের চিকন করে কাটা, কাজুবাদাম ১০-১২ টি, আমন্ড ১০-১২ টি , আখরোট ১০-১২ টি, আনার দানা- পরিমাণ মতো, তেল ২ টেবিল চামচ
প্রনালি :
একটি ডিপ প্যানে তেল অথবা ঘি নিয়ে তাপ দিন। মাঝারি আঁচে দারুচিনি, শাহীজিরা, তেজপাতা, লবঙ্গ, এলাচ দিন এবং ভেঁজে নিন। এবার আঁচ কমিয়ে তাতে আদা ও পাঁচফোড়ন গুঁড়ো দিয়ে নাড়ুন। তারপর এতে চাল ঢেলে নেড়ে দিন। এরপরে জাফরান দিয়ে আবারও নেড়ে দিন। এবারে পানি ও লবণ দিয়ে ভালোভাবে নেড়ে প্যানটি ভালো ভাবে ঢেকে দিন। পুরো পানি শুকিয়ে না যাওয়া পর্যন্ত রান্না হতে দিন এবং এরই ফাঁকে আপনি প্রস্তুত করে ফেলুন পরিবেশনের উপকরনসমূহ।
পরিবেশনের উপকরণ প্রস্তুত করতে, একটি ফ্রাইং প্যানে ২ টেবিল চামচ তেল গরম করে তাতে পেঁয়াজ ও এক চিমটি লবণ দিয়ে ভেঁজে নিন। পেঁয়াজ বাদামি রঙের ও ক্রিস্পি হয়ে আসলে টিস্যু পেপারে উঠিয়ে নিন। এবারে একে একে ঐ তেলেই কাজুবাদাম, আমন্ড, আখরোট ক্রিস্পি না হওয়া পর্যন্ত ভেঁজে নিন।
পোলাও রান্না হয়ে গেলে নামিয়ে ফেলুন এবং বেরেস্তা ও ড্রাই ফ্রুটগুলো দিয়ে পরিবেশন করুন গরম গরম কাশ্মীরি পোলাও।
তথ্য ও ছবি : ইন্টারনেট
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম