দুই দশক পর তামিল সিনেমায় ফিরছেন কাজল। মাসখানেক আগের গুঞ্জনটি সত্য হতে চলছে। তবে নায়িকা নয়, ভিলেনের চরিত্রে দেখা যাবে বলিউডের জনপ্রিয় এ অভিনেত্রীকে। আর মূল চরিত্রে অভিনয় করবেন ধানুশ। জনপ্রিয় সিনেমা ‘ভিআইপি’র সিক্যুয়ালে দেখা যাবে কাজলকে। পরিচালনা করবেন সুন্দরিয়া রজনীকান্ত।
আগের সিনেমায়ও মূল চরিত্রে ছিলেন ধানুশ। ২০১৪ সালে মুক্তি পাওয়া সিনেমাটির জনপ্রিয়তার রেশ ধরে নির্মিত হচ্ছে ‘ভিআইপি টু’। এতদিন কাজলের অভিনয়ের কথা শোনা গেলেও খবরটি সত্যতা মেলেনি। সম্প্রতি প্রকাশিত একটি ছবিতে কাজল, ধানুশ ও সুন্দরিয়াকে দেখা যায়। ধারণা করা হচ্ছে, শিগগিরই সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
তামিল ও তেলুগু ভাষার নির্মিত হবে ‘ভিআইপি টু’। সিনেমাটির সঙ্গীত করবেন অনিরুদ্ধ রবিচন্দার।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম