সালমান খান কিছুদিন আগে জানিয়েছিলেন, আমির খানকে ঘৃণা করেন তিনি। কারণ হিসেবে উল্লেখ করেন তার ‘সুলতান’-এর চেয়ে ভালো সিনেমা ‘দঙ্গল’। তবে প্রথম সপ্তাহের বক্স অফিস রেকর্ড বলছে ‘সুলতান’কে ছাড়িয়ে যেতে পারেনি ‘দঙ্গল’।মুক্তির ৭ দিনে ‘দঙ্গল’-এর হিন্দি সংস্করণ আয় করেছে সাড়ে ১৯২ কোটি রুপি, অন্যদিকে একই সময়ে ‘সুলতান’ আয় করে ২০৯ কোটি রুপি। তবে দুই সিনেমার মুক্তির দিনক্ষণে বড়সড় ফারাক রয়েছে। ঈদুল ফিতরে মুক্তি পাওয়ায় দীর্ঘ ছুটি উপভোগ করে ‘সুলতান’। অন্যদিকে রোববার বড়দিন হওয়ায় ছুটি মিস করে ‘দঙ্গল’। সে হিসেব করলে আমিরের আয় রোজগার কম না। ইতোমধ্যে সিনেমাটি বছরের দ্বিতীয় সর্বোচ্চ আয়ের তালিকায় নাম লিখিয়ে নিয়েছে। এ ছাড়া মুক্তির ৬ষ্ঠ দিনে ২০ কোটি রুপি আয় বলিউডে আগে কোনো সিনেমা করেনি।
এদিকে পরের দুই সপ্তাহে বলিউডে বড় কোনো সিনেমা মুক্তি পাচ্ছে না। এ ছাড়া রয়েছে নববর্ষের সেলিব্রেশন। ধারণা করা হচ্ছে, সহসা ‘দঙ্গল’-এর আয়ে ভাটা পড়ছে না। সর্বকালের শীর্ষ আয়ের দশ সিনেমার তালিকায় অচিরেই জায়গা করে নেবে ‘দঙ্গল’।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম