নেপালে গিয়ে মহান বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবে সৃষ্টি কালচারাল সেন্টার। সংগঠনটির পরিচালক বিশিষ্ট নৃত্যশিল্পী আনিসুল ইসলাম হিরু’র নেতৃত্বে ৮ সদস্যের নাচের দলটি ১৫ ডিসেম্বর রাজধানী কাঠমান্ডু গিয়েছে।
১৭ ডিসেম্বর রোববার বিকেল সাড়ে ৫টায় কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাস আয়োজিত বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন তারা। রাজধানী কাঠমান্ডুতে আর্মি অফিসার্স ক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানটি হবে।
সৃষ্টি জানায়, নেপালের রাষ্ট্রীয় কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এছাড়া, নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস ও দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে যোগ দিবেন।
সৃষ্টি কালচারাল সেন্টারের অন্য কুশীলবরা হলেন- সাবরিনা শফি নিসা, তুলি, প্রিয়াঙ্কা, সাবা, রুহুল বাবু, দুর্জয় ও রাফিদ।
১৬ ডিসেম্বর, ২০১৭
ঢাকা।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম