সৌদি আরব তিন দশক আগে বাণিজ্যিক সিনেমার ওপর দেয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে।
দেশটির সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয় সূত্র বলেছে, তারা শিগগিরই সিনেমার লাইসেন্স দেয়া শুরু করবে। এবং আশা করা হচ্ছে আগামী বছরের মার্চ থেকেই প্রথম সিনেমা শুরু হবে।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন ২০৩০ সামাজিক ও অর্থনৈতিক সংস্কার কর্মসূচির আওতায় এমন ঘোষণা এলো দেশটির তরফ থেকে।
যদিও সেখানে সম্প্রতি গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ আল শেখ সিনেমার বিষয়ে সতর্ক করেছিলেন।
মুফতির মতে, সিনেমার অনুমোদন দেয়া হলে তা নৈতিকতাকে দূষিত করবে।
যদিও ৭০’র দশকে সিনেমা দেখা যেতো সৌদি আরবে। কিন্তু পরবর্তীতে ধর্মীয় নেতাদের চাপে সিনেমা নিষিদ্ধ করা হয়েছিলো সৌদিতে।
১৬ ডিসেম্বর, ২০১৭
ঢাকা।
সূত্র: বিবিসি
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম