বন্যার্তদের পাশে দাঁড়াতে মঞ্চে উঠছে জলের গান। ২৪ আগস্ট সন্ধ্যা ৭টায় রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে গান শোনাবে জনপ্রিয় ব্যান্ডটি। শিল্পকলা একাডেমির সহযোগিতায় কনসার্টটি আয়োজন করছে ‘জলের গান ফ্যান ক্লাব’। ফ্যান ক্লাবের সমন্বয়ক ওমর ফারুক জানান, কনসার্টের টিকিটের দাম রাখা হয়েছে ৫০০ টাকা। টিকিট পাওয়া যাবে ফ্যাশন হাউস দেশালের সব আউটলেটে (গুলশান, বনানী, ধানমন্ডি, বসুন্ধরা সিটি, বেইলি রোড ও আজিজ সুপার মার্কেট)। তথ্যের জন্য যোগাযোগ করা যাবে ০১৭১২৯৬৯৩০৪ নাম্বারে।
ফারুক আরো বলেন, ‘আগে থেকেই নানা মাধ্যমে বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহ করছে জলের গানের ভক্তরা। এরই মধ্যে কুড়িগ্রামের বন্যার্তদের মাঝে একাধিকবার ত্রাণ সাহায্যও পৌঁছে দিয়েছি। ফেসবুকে ও রাস্তায় ঘুরে ঘুরে অর্থ সংগ্রহ চলছে।’ জলের গানের সদস্য সাইফুল জার্নাল বলেন, ‘একটা মহৎ লক্ষ্য সামনে রেখে আমরা এই কনসার্টে পরিবেশন করব। আশা করি আমাদের বন্ধু-শ্রোতারা আমাদের পাশে থাকবেন।’
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম