বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় আলোচিত ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) মাকাতি শহরের জুপিটার স্ট্রিট শাখার সাবেক ব্যবস্থাপক মায়া সান্তোস দেগুইতোকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দেশটির রাজধানী ম্যানিলার একটি সুপারমার্কেট থেকে তাকে গ্রেফাতর করা হয় বলে জানিয়েছেজানিয়েছে রয়টার্স। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার চুরির পর পাচারের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে মায়াকে গ্রেফতার করে পুলিশ। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া অর্থ পাচারের ঘটনায় ব্যাংকের নিয়মনীতিমালা ভঙ্গ ও ভুয়া নথি তৈরিতে জড়িত থাকার অভিযোগে একটি মামলা করেন আরসিবিসির সাবেক প্রেসিডেন্ট লরেঞ্জ তান। এ মামলার পরিপ্রেক্ষিতে মায়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে বুধবার তাকে গ্রেফতার করা হয়।
এর আগে এই অভিযোগে গত মার্চ মাসে আরসিবিসির মাকাতি শহরের জুপিটার স্ট্রিট শাখার ব্যবস্থাপক মায়া সান্তোস দেগুইতো ও সহকারী ব্যবস্থাপক অ্যাঞ্জেলা তোরেসকে বরখাস্ত করে ব্যাংক কর্তৃপক্ষ। রয়টার্স বলেছে, বৃহস্পতিবার সকালে আদালতের কার্যক্রম শুরুর আগ পর্যন্ত আরসিবিসির সাবেক এই কর্মকর্তা পুলিশের কাছেই আটক থাকবেন। আদালতের কার্যক্রম শুরু হলে তিনি সেখানে জামিনের আবেদন করতে পারবেন।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম