পুঠিয়া প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর সরকারী কলেজ মাঠে মরহুম কাজী আব্দুল আওয়াল স্মৃতি স্বরণে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে । বানেশ্বর ইউনিয়ন আ’লীগ ও অংঙ্গসংগঠনের আয়োজনে বিকাল ৪ টায় রাজশাহী ফুটবল ট্রেনিং সেন্টার ও কাটাখালী ফুটবল একাডেমীর মধ্যে এই খেলাটি অনুষ্ঠিত হয়। রাজশাহী ফুটবল ট্রেনিং সেন্টার ১/০ গোলে কাটাখালী ফুটবল একাডেমীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ।
এই ফাইনাল খেলায় জয়ী দলকে ট্রফিসহ ২০,০০০/- (বিশ হাজার) টাকা এবং পরাজিত দলকে ট্রফিসহ ১০,০০০/- (দশ হাজার) টাকা নগদ প্রদান করেন প্রধান অতিথি। বানেশ্বর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী- ৫ (পুঠিয়া-দূর্গাপুর)আসনের সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ: ওয়াদুদ দারা এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ, বানেশ্বর ইউনিয়ন আ’লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবুল কাশেম, মাঠ পরিচালক আ: হামিদ, মুক্তিযোদ্ধা সিদ্দিক, সাংবাদিক মোহাম্মাদ আলী, ইউনুছ আহম্মেদ (শিশির), মেহেদী হাসান, মারসিফুল ইসলাম(সুইট) উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোফিজুল ইসলাম টুলু, খেলা কমিটির পরিচালক এরশাদ আলী, আ’লীগ নেতা শেরজাম প্রমূখ।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম