মোঃ মারসিফুল ইসলাম(সুইট)
পুঠিয়া প্রতিনিধিঃ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নবসৃষ্ট বেলপুকুর থানার উদ্বোধন করা হয়েছে। নবগঠিত এ থানাটি পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়ন নিয়ে গঠিত। থানাটি বর্তমানে বেলপুকুর ইউনিয়ানের বিলমিল্লাহ ডাল মিল ও জামিরা ঢালান সংলগ্ন পশ্চিম পার্শ্বে জামিরা মৌজায় অবস্থিত এবং জামিরার বিশিষ্ট শিল্পপতি আলহাজ এনামুল হকের একটি বাড়ি ভাড়া নিয়ে যাত্রা শুরু করেছে। জানাগেছে, গতকাল বৃহম্পতিবার দুপুর ১২টার সময় উদ্বোধনী অনুষ্ঠানে বেলপুকুর থানার অফিসার ইনচার্জ কবিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপ-পুলিশ কর্মকর্তা পূর্ব আরএমপি রাজশাহী মোঃ সাজিদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বেলপুকুর ইউনিয়নের চেয়ারম্যান বদিউজ্জামান বদি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পূর্ব জেলা অতিরিক্ত কমিশনার মোঃ হাতেম আলী। এয়াড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা সহ-সভাপতি ওবায়দুর রহমান, পুঠিয়া উপজেলা আ’লীগের সহ-সভাপতি কাজী শরিফ, সুমনুজ্জামান সুমন, শাজাহান আলী প্রমুখ। বেলপুকুর থানার অফিসার ইনচার্জ কবিরুল ইসলাম ছাড়াও ২ জন এস.আই, ৫ জন এ.এস.আই ও ১৪ জন কনস্টেবল দায়িত্ব পালন করবেন।
মোঃ মারসিফুল ইসলাম(সুইট)
পুঠিয়াা, রাজশাহী।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম