সম্প্রতি ঘটনাটি ঘটেছে ভারতের কর্নাটকের চিত্রদুর্গ অঞ্চলের পান্ডারহাল্লি গ্রামে। পুরো ঘটনাটি মোবাইলে তুলে ইন্টারনেটে ছাড়া হয়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পরেই তা নিয়ে নড়েচড়ে বসেছে প্রশাসন। ভিডিওটিতে দেখা যায়, ওই কিশোরের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে একটি মূর্তি। মূর্তিটি বৃষ্টির দেবতা বরুণের। সেই মূর্তি মাথায় নিয়ে গোটা গ্রাম ঘুরছে ওই কিশোর। তারপর নগ্ন ওই কিশোরের মাথায় কয়েক কলসি পানিও ঢালা হয়।
খরায় ফেটে চৌচির এলাকার ফসলি জমি। নদী-খাল শুকিয়ে কাঠ। তাই বৃষ্টি আনতে বরুণ দেবতাকে সন্তুষ্ট করাটা ছিল জরুরি। সে কারনেই বৃষ্টির দেবতাকে সন্তুষ্ট করতে কিশোরকে নগ্ন করে ঘোরানো হয় গোটা গ্রাম!
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম