শিগগিরই আসছে বলিউড সিনেমা ‘আন্দাজ আপনা আপনা’র সিক্যুয়াল। এ খবরে উত্তাপ বাড়িয়ে দিলেন প্রথম কিস্তির অন্যতম অভিনেতা আমির খান। ‘আন্দাজ আপনা আপনা টু’তে অভিনয় করতে চান তিনি। আমিরের এ কথায় সিনেমাটির ভক্তদের চোখ নিশ্চয় কপালে উঠে গেছে। তবে কিছু শর্ত আছে মিস্টার পারফেকশনিস্টের!
বর্তমানে ‘দঙ্গল’-এর শেষ অংশের শুটিংয়ে লুধিয়ানায় ব্যস্ত আছেন আমির খান। সেখান থেকেই নিজের আগ্রহের কথা জানালেন। আমির জানান, ১৯৯৪ সালের সিনেমাটির সিক্যুয়ালে সালমান খানের সঙ্গে অভিনয় করতে পারলে খুশিই হবেন। তবে এর জন্য ভালো একটি চিত্রনাট্য দরকার।
তিনি বলেন, “সালমানের সঙ্গে ‘আন্দাজ আপনা আপনা টু’ করতে পারলে আমি খুশি হব। যদি ভালো চিত্রনাট্য পাই, এটি হতে পারে। সালমানের সঙ্গে অভিনয়ে আমি আশাবাদী কিন্তু ভালো চিত্রনাট্য ও সিনেমা হতে হবে। আমি নিশ্চিত আমাদের দুইজনেই এমন কিছু করতে পছন্দ করব।”
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম