ঢাকা লিগের চলতি আসরে শনিবার চলছে সুপার সিক্সের তৃতীয় রাউন্ড। এদিন ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের হয়ে তাসকিন আহমেদের বলে ব্যাটিং করার সময় আঘাত পেয়ে মাঠ ছেড়েছেন সোহরাওয়ার্দী শুভ। জরুরীভিত্তিতে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে তাকে। শের-ই-বাংলা স্টেডিয়ামের ঐ ম্যাচে ৩৩ বলে ২১ রান করে অপরাজিত ছিলেন শুভ। ২৫তম ওভারে বল করতে আসেন আবাহনীর তাসকিন। একটি শর্ট বল দিয়েছিলেন এই বাঁহাতি পেসার। শুভ সেটা ছেড়েই দিয়েছিলেন। তবে যতটা উঁচু দিয়ে বলটা চলে যাবে ভেবেছিলেন ততোটা উঁচু দিয়ে যায়নি। ফলে তিনি নিচু হলেও লাভ হয়নি। দ্রুত গতির বলটি গিয়ে আঘাত করে শুভর হেলমেটের সামান্য নিচে, ঘাড়ের ডানপাশে।
আঘাত লাগার পরই মাটিতে লুটিয়ে পড়েন এই বাঁহাতি। ফিজিওরা মাঠে প্রবেশ করলেও অল্পসময়ের মধ্যে তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয়।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম