বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মন জয় করে মুস্তাফিজুর রহমান এখন কিংবদন্তিদেরও পছন্দের ক্রিকেটার। আইপিএল চলার সময় ওয়াসিম আকরাম, মুত্তিয়া মুরালিধরনরা বাংলাদেশের কাটার-মাস্টারের প্রশংসায় মেতে উঠেছিলেন। এবার ক্রিকেটের আরেক জীবন্ত কিংবদন্তি শেন ওয়ার্নেরও মন কেড়ে নিয়েছেন ‘ফিজ’। নিজের গড়া সেরা টি-টোয়েন্টি একাদশে মুস্তাফিজকে নির্দ্বিধায় রেখেছেন ‘ওয়ার্নি’।
আন্তর্জাতিক ক্রিকেটে এক বছরেরও কম সময়ে ৫২টি উইকেট নিয়ে, প্রথমবারের মতো আইপিএল খেলতে গিয়ে সাড়া ফেলে দিয়েছেন মুস্তাফিজ। মাত্র ৬.৯০ ইকোনমি রেটে ১৭ উইকেট নিয়ে সানরাইজার্স হায়দরাবাদের প্রথম শিরোপা জয়ে বিশাল ভূমিকা রেখেছেন তিনি। টুর্নামেন্টে উদীয়মান খেলোয়াড়ের লড়াইয়ে তাঁর ধারেকাছেও কেউ ছিল না। বিশ্বের সবচেয়ে আকর্ষণীয়, সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টি-টোয়েন্টি প্রতিযোগিতায় মুস্তাফিজের এমন দুর্দান্ত পারফরম্যান্স দৃষ্টি কেড়ে নিয়েছে ওয়ার্নের। টি-টোয়েন্টির সেরা একাদশ নিজের হাতে লিখে ফেসবুক আর টুইটারে পোস্ট করেছেন তিনি। সঙ্গে লিখেছেন, ‘আমার মতে বিশ্বসেরা টি-টোয়েন্টি দল! অ্যাগ্রি?’
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম