লিবিয়ার সন্নিকটে, ভূমধ্যসাগর থেকে প্রায় সাড়ে ছয় হাজার অভিবাসীকে উদ্ধার করেছে ইতালির কোস্ট গার্ড। সাম্প্রতিক সময়ে একসাথে উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে সংখ্যায় এটি সবচেয়ে বড়। ইতালির কোস্ট গার্ড বিবিসিকে জানিয়েছে, সোমবার এই বিপুল সংখ্যক মানুষকে উদ্ধার করতে সব মিলিয়ে প্রায় ৪০টি উদ্ধার অভিযান চালাতে হয়েছে।
লিবিয়ার সাব্রাতা শহর থেকে ১২ মাইল দূরে এই উদ্ধারকাজ চালানো হয়। নিরাপদ জীবনের সন্ধানে দেশ ছেড়ে আসা এই অভিবাসীদের দলে নানা দেশের মানুষ একসঙ্গে ছিলেন। উদ্ধারকাজে ইতালির জাহাজের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের বর্ডার এজেন্সি ফ্রন্টেক্স এবং বেসকারি সংস্থা প্রোঅ্যাক্টিভ ওপেন আর্ম ও মেডিসিন সান্স ফ্রন্টিয়ার্স-এর উদ্ধারতরীও ছিল।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম