সিরিয়ার উত্তরাঞ্চলে তুর্কি বাহিনী ও তুরস্কপন্থি বিদ্রোহীদের সঙ্গে কুর্দি বেসামরিক বাহিনীগুলোর লড়াইকে ‘অগ্রহণযোগ্য’ বর্ণনা করে এ লড়াই অবশ্যই বন্ধ করা দরকার বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। বিবিসি বলছে, যেখানে তথাকথিত ইসলামিক স্টেট (আইএস) উপস্থিত নেই সেখানে পরস্পরের বিরুদ্ধে লড়াই ‘গভীর উদ্বেগের উৎস’ মন্তব্য করে ট্যুইট করেছেন আইএস-বিরোধী জোটের যুক্তরাষ্ট্র প্রতিনিধি।
গেল সপ্তায় সিরীয় সীমান্ত অতিক্রম করার পর থেকে তুর্কি বাহিনী কুর্দি বেসামরিক বাহিনীগুলোকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে আক্রমণ শুরু করে। কিন্তু কুর্দি ওয়াইপিজি বেসামরিক বাহিনী বলছে, তুরস্কের উদ্দেশ্য সিরীয় ভূখণ্ড দখল করা। আগামী রোববার চীনে জি-টোয়েন্টি সম্মেলন চলার সময় তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার বৈঠক করার কথা রয়েছে। ওই বৈঠকে ওবামা সিরিয়ার বিষয়টি আলোচনা করবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম