সিরিয়ার দামেস্কে আত্মঘাতি গাড়িবোমা হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় গণমাধ্যম জানায়, বুধবার শহরের প্রধান বিচারিক ভবনের সামনে এই হামলা চালানো হয়। হামলাকারি গাড়ি নিয়ে ভবনের ভেতরে ঢুকে বোমার বিস্ফোরণ ঘটায়। হামলায় অন্তত ২৫ ব্যক্তি গুরুতর আহত হয়েছেন বলে বার্তা সংস্থা সানা জানিয়েছে। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংবাদমাধ্যমগুলো জানায়, এদিন কর্মব্যস্ত সময়ে হামলা চালানো হয় বলে হতাহতের পরিমাণও বেশি হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও সংবাদ সংস্থাগুলো আশঙ্কা জানিয়েছে।
হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম