বোয়িং ৭৩৭ উড়োজাহাজ এবার জাকার্তা থেকে ওড়ার পর ৫০ যাত্রীসহ অদৃশ্য হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে।
ব্রিটিশ গণমাধ্যম ডেইলি-মেইল জানিয়েছে, দ্য শ্রীবিজয় এয়ারের এই উড়োজাহাজটি ইন্দোনেশিয়ার রাজধানী থেকে শনিবার আকাশে ওড়ে। এর কিছুক্ষণ পর নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। পন্টিয়ানাকে যাওয়ার কথা ছিল উড়ানটির।
স্থানীয় গণমাধ্যমের ধারণা, ওড়ার চার মিনিটের মাথায় ১০ হাজার ফুট উপর থেকে ৬০ সেকেন্ডেরও কম সময়ে উড়োজাহাজটি পড়ে গেছে।
ফ্লাইটরাডার তাদের টুইটে বলেছে, ‘আমরা ইন্দোনেশিয়ার নিখোঁজ উড়োজাহাজটির সন্ধান করছি। দ্রুত তথ্য পাওয়ার আশা করছি।’
ইন্দোনেশিয়ার যোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, উড়োজাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে।
২০১৯ সালের অক্টোবরে এই ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত হয় লায়ন এয়ারের বিমান। তার মাত্র পাঁচ মাসে পরেই ইথিওপিয়ায় আরেকটি বিমানটি বিধ্বস্ত হয়। দুটিই ছিল বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স এইট বিমান।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম