নিউজিল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক ‘দ্য রিজার্ভ ব্যাংক অব নিউজিল্যান্ড’ সাইবার হামলার শিকার হয়েছে। গতকাল সকালে ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, তাদের একটি ডেটা সিস্টেম ‘ম্যালিশাস’ দ্বারা আক্রান্ত হয়েছে বলে জরুরি সংকেত পেয়েছে তারা। ধারণা করা হচ্ছে, তৃতীয় পক্ষ সংবেদনশীল তথ্য নেয়ার চেষ্টা করেছে। খবর: এএফপি।
ম্যালিশাস সফটওয়্যারের সংক্ষিপ্ত রূপ হলো ম্যালওয়্যার। এটি এক ধরনের সফটওয়্যার প্রোগ্রাম, যেটি সিস্টেমের স্বাভাবিক কাজকে ব্যাঘাত ঘটানো, গোপন তথ্য চুরি এবং কোনো সংরক্ষিত কম্পিউটার নেটওয়ার্ক ব্যবস্থায় অবৈধভাবে অনুপ্রবেশ করতে ব্যবহার করা হয়।
রিজার্ভ ব্যাংক অব নিউজিল্যান্ডের গভর্নর অ্যাড্রিয়ান সাইবার হামলার ঘটনা জানিয়ে বলেন, ‘সিস্টেমটি অফলাইনে নেয়া হয়েছে। তবে কোনো তথ্যে ঢুকেছিল কি না, তা নির্ণয় করতে সময় লাগবে।’ তিনি জানান, ‘আমরা ঘটনার তদন্ত করছি। কারা এই ম্যালওয়্যার হামলা চালিয়েছে, তা নির্ণয় করতে দেশীয় ও আন্তর্জাতিক সাইবার সুরক্ষা বিশেষজ্ঞদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি। সম্ভাব্য অ্যাকসেস করা তথ্যের প্রকৃতি ও ব্যাপ্তি এখনও নির্ধারণ করা হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, এতে কিছু বাণিজ্যিক ও ব্যক্তিগত সংবেদনশীল তথ্য অন্তর্ভুক্ত থাকতে পারে।’
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম