শিশু কল্যাণ তহবিলের টাকা নেওয়ার ক্ষেত্রে হাজারো পরিবারের বিরুদ্ধে প্রতারণার ভুল অভিযোগ আনার দায়ে পদত্যাগ করেছে নেদারল্যান্ডস সরকার। শুক্রবার (১৫ জানুয়ারি) দেশটির প্রধানমন্ত্রী মার্ক রুট ও তাঁর মন্ত্রিসভা পদত্যাগ করেন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে জানানো হয়, হাজারো অভিভাবকের বিরুদ্ধে শিশু ভাতাপ্রাপ্তির ক্ষেত্রে প্রতারণার আশ্রয় নেওয়ার অভিযোগ তুলেছিলো নেদারল্যান্ডস সরকার। এজন্য ওইসব …
Read More »শেষ সময়ে চীনের ওপর ট্রাম্পের আরও নিষেধাজ্ঞা
বিদায়ের একেবারে শেষ মুহূর্তে চীনের আরও নয়টি বড় কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। চীনের সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্কের অভিযোগে ওই কোম্পানিগুলোকে বৃহস্পতিবার পেন্টাগনের কালো তালিকাভুক্ত করা হয়। নয়টি প্রতিষ্ঠানের মধ্যে চীনের অন্যতম বৃহত্তম জাতীয় তেল কোম্পানি ‘চায়না ন্যাশনাল অফশোর অয়েল করপোরেশন (সিএনওওসি)’ ও মোবাইল কোম্পানি শাওমিও …
Read More »বিলাসবহুল ঘড়ির বাজার চাঙ্গা জাপানে
মহামারীতে সাধারণ মানুষের জীবন-জীবিকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি দৈনন্দিন চাহিদা পূরণেও অনেকের নাভিশ্বাস উঠেছে। কিন্তু এমন দুর্বিষহ সময়েও জাপানের ডিপার্টমেন্ট স্টোর এবং অন্য রিটেইলাররা বিলাসবহুল ঘড়ি এবং চিত্রকর্মের দারুণ বিক্রি দেখেছে। ভোক্তাদের সংকুচিত হয়ে পড়া ব্যয় এবং মহামারী দ্বারা সৃষ্ট মন্দা সত্ত্বেও কিছু দোকানে ১০ মিলিয়ন ইয়েন বা ৯৬ হাজার …
Read More »ইন্দোনেশিয়ার সুলাওয়েশি দ্বীপে ভূমিকম্পে ৩৪ জনের প্রাণহানি
ইন্দোনেশিয়ার সুলাওয়েশি দ্বীপে ভূম্পিকম্পে কমপক্ষে ৩৪ জনের প্রাণহানি হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধার অভিযান শুরু হয়েছে। হতাহত অনেকেই এখনও ধ্বংসস্তুপের নিচে চাপা রয়েছেন। রিখটার স্কেলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটি শুক্রবার (১৫ জানুয়ারি) আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ম্যাজেন শহর থেকে ৬ কিলোমিটার উত্তর-পূর্বে মাটির ১০ কিলোমিটার গভীরে। …
Read More »নিরাপত্তা ইস্যুতে বাইডেনের অভিষেক মহড়া স্থগিত
আর মাত্র পাঁচ দিন পরই যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট অভিষিক্ত হবেন জো বাইডেন। রোববার (১৭ জানুয়ারি) ওই অভিষেক অনুষ্ঠানের মহড়া অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু, নিরাপত্তা ইস্যুতে ওই আয়োজন স্থগিত করেছে কর্তৃপক্ষ। খবর পলিটিকো। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) রাতে মহড়া আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট দুই কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। পলিটিকো’র খবরে বলা হয়, …
Read More »বাইডেনের শপথ অনুষ্ঠানে যাচ্ছেন পেন্স
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে অংশ নেবেন। গত শনিবার তার এক শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর: রয়টার্স। এর আগে শুক্রবার বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাইডেনের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না বলে জানিয়েছেন। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দেয়ার কয়েক ঘণ্টা পরই …
Read More »নিউজিল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকে সাইবার হামলা
নিউজিল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক ‘দ্য রিজার্ভ ব্যাংক অব নিউজিল্যান্ড’ সাইবার হামলার শিকার হয়েছে। গতকাল সকালে ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, তাদের একটি ডেটা সিস্টেম ‘ম্যালিশাস’ দ্বারা আক্রান্ত হয়েছে বলে জরুরি সংকেত পেয়েছে তারা। ধারণা করা হচ্ছে, তৃতীয় পক্ষ সংবেদনশীল তথ্য নেয়ার চেষ্টা করেছে। খবর: এএফপি। ম্যালিশাস সফটওয়্যারের সংক্ষিপ্ত রূপ হলো ম্যালওয়্যার। …
Read More »জাকার্তা থেকে ‘উধাও’ বোয়িং ৭৩৭
বোয়িং ৭৩৭ উড়োজাহাজ এবার জাকার্তা থেকে ওড়ার পর ৫০ যাত্রীসহ অদৃশ্য হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি-মেইল জানিয়েছে, দ্য শ্রীবিজয় এয়ারের এই উড়োজাহাজটি ইন্দোনেশিয়ার রাজধানী থেকে শনিবার আকাশে ওড়ে। এর কিছুক্ষণ পর নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। পন্টিয়ানাকে যাওয়ার কথা ছিল উড়ানটির। স্থানীয় গণমাধ্যমের …
Read More »যুক্তরাষ্ট্র-ব্রিটেনের টিকা আমদানিতে ইরানের নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন থেকে নভেল করোনাভাইরাসের প্রতিষেধক টিকা আমদানির ওপর সরকারি নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। খবর রয়টার্স। শুক্রবার (৮ জানুয়ারি) ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এই নির্দেশনা জারি করেছেন। এক টেলিভিশন ভাষণে খামেনি বলেন, যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন থেকে করোনা টিকা ইরানে আমদানি হবে না। এ কথা তিনি আগেই …
Read More »স্থায়ীভাবে বন্ধ ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট
ফেসবুকের নিষেধাজ্ঞা দুই সপ্তাহের জন্য বাড়ানো হলেও টুইটার কর্তৃপক্ষ স্থায়ীভাবেই ত্যাগ করলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। আবারও সহিংসতায় উস্কানি দেওয়ার আশঙ্কা থাকায় তার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় এই মাধ্যম। শুক্রবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় বিবৃতিতে টুইটার বলেছে, @realDonaldTrump অ্যাকাউন্টের সাম্প্রতিক পোস্টগুলো খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে দেখা …
Read More »
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম