ভয়াবহ কভিড-১৯ করোনাভাইরাসে নতুন আরও ৮৬ জনের মৃত্যু ঘটেছে। এখন পর্যন্ত ভাইরাসটিতে মৃতের সংখ্যা ২৮০১ জন, যার মধ্যে ৫৩ জন ছাড়া বাকি সবাই চীনের বাসিন্দা।
করোনাভাইরাসটির প্রাদুর্ভাব বেড়েই চলেছে। পুরো বিশ্বে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ১৬৪ জন। যার মধ্যে শুধু চীনেই ৭৮ হাজার ৪৯৭ জন।
চীনের মূল ভূখণ্ডের বাইরে অন্তত ৩০টিরও বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কভিড-১৯। মৃতদের মধ্যে অন্তত ৫৩ জন চীনের বাইরের। যার মধ্যে ইরানে ১৯। চীনের বাইরে ইরানেই মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। এরপর দক্ষিণ কোরিয়ায় ১৩ এবং ইতালিতে ১২ জন মারা গেছে।
করোনাভাইরাস মোকাবিলায় ওমরাহ পালন ও মসজিদে নববী পরিদর্শন এবং টুরিস্ট ভিসা সাময়িক বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সৌদি আরব।
মধ্যপ্রাচ্যে প্রায় সব দেশেই ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। বাহরাইনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৩৩। ওমানে সংক্রমণ ঘটেছে চারজনের দেহে। কুয়েতে ২৩ জন, আরব আমিরাত ১৩ জন, ইরাক ৫ জন, ইসরায়েলে ২ জন এবং মিসরে একজনের দেহে সংক্রমণ ঘটেছে করোনাভাইরাসের।
করোনা আতঙ্কে বাতিল করা হয়েছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক মহড়া। চীনের পর সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা দক্ষিণ কোরিয়ায়, দেশটিতে সংক্রমণ ঘটেছে ১৫৯৫ জনের দেহে।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম