যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বজুড়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার জন্য চীনকে দায়ী করে বক্তব্য দেওয়ার পর দেশ দুটির মধ্যে চলমান উত্তেজনা জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনে আলোচনার কেন্দ্রে এসেছে। খবর রয়টার্স।
এদিকে, এই বৈশ্বিক মহামারির জন্য চীনের কাছে জবাবদিহি চেয়েছেন ট্রাম্প। পক্ষান্তরে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার ভাষণে বলেছেন, অন্য কোনো দেশের সঙ্গে স্নায়ুযুদ্ধে যাওয়ার কোনো ইচ্ছা চীনের নেই।
মহামারির মধ্যে এ বছর নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন মূলত ভার্চুয়ালি অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি সদস্য দেশের মাত্র একজন করে প্রতিনিধি অধিবেশনে তার দেশের প্রতিনিধিত্ব করায় কোনো একটি দেশের সঙ্গে অন্য একটি দেশের বাকযুদ্ধের সীমিত সুযোগ রয়েছে।
তবে, বরাবরের মতো অধিবেশনে ভাষণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের অর্জনগুলো জোরের সঙ্গে তুলে ধরার পাশাপাশি তার প্রতিপক্ষের বিরুদ্ধে বিষোদগার করেছেন। এমনিতেই, করোনাভাইরাসসহ বেশ কয়েকটি বিষয় নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বিরোধ চলে আসছে।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম