শীতকাল আসলেই বাড়িতে তৈরি পাকোড়া, পিঠার ধুম পড়ে যায়। তাই পাকোড়া, ঝাল পিঠা, সিঙ্গারা এসবের সাথে চাই টমেটো সস। এখন টমেটোর উপযুক্ত মৌসুম। আর মুখরোচক যেকোন খাবারের সঙ্গেই প্রয়োজন হয় সসের। চাইলে ঘরে বসেই তৈরি করে নিতে পারেন টমেটো সস।
উপকরণ:
পাকা টমেটো ১ কেজি, অলিভ ওয়েল ১-৪ কাপ, শুকনো মরিচ টালা গুঁড়ো ১ টেবিলচামচ, রসুন কুচি ২ টেবিলচামচ, পেঁয়াজ কুচি ২ টেবিলচামচ, গোল মরিচ গুঁড়ো ১-২ চা চামচ, চিনি ১-২ কাপ, ভিনেগার ১-৪ কাপ, ফিস সস ১ টেবিলচামচ ও ফুড কালার ১-২ চা চামচ (এই দুটো ঐচ্ছিক), লবঙ্গ ৮-১০, দারুচিনি ৪/৫ টুকরো
প্রস্তুত প্রনালী:
টমেটোর গায়ে কাঁটা চামচ বা ছুরি দিয়ে একটু কেঁচে নিন। হাঁড়িতে ২ লিটার পানি দিয়ে ফুটিয়ে নিন। টমেটো দিয়ে এক মিনিট রাখুন। এক মিনিট পরে টমেটো উঠিয়ে খোসা ছিলে নিন। টমেটো কুচি করে নিন। অন্য একই সস প্যানে তেল দিয়ে পেঁয়াজ, রসুন দিয়ে নরম করে ভাজুন। এরপর ভিনেগার ও ফিস সস বাদে বাকি সব উপকরণ ও টমেটো কুচি দিয়ে নাড়ুন। ফুটতে থাকলে চুলার আঁচ একদম কমিয়ে ঢেকে এক ঘণ্টা রান্না করুন। চুলা বন্ধ করে মিশ্রণটি ঠাণ্ডা করে নিন। এবার মিশ্রণটি ব্লেন্ডারে দিয়ে মিহি পেস্ট করে নিন। এই মিশ্রণটি আবার চুলাতে দিন। ভিনেগার ও সস দিন। চাইলে ফুড কালার দিতে পারেন। সসের মতো ঘন করে চুলা থেকে নামিয়ে নিন। ঠাণ্ডা হলে এটি আরও ঘন হবে।
বোতলে ভরে ফ্রিজে রাখুন। ৩ মাস পর্যন্ত ভালো থাকবে এটি। ডিপ ফ্রিজে রেখে দিলে ভালো থাকবে সারা বছর।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম